ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৪/৬/২০২৪, ৬:৫৭:০৯ PM

বিজয় উৎসব শুরু ,পশ্চিমবঙ্গে মমতাই থাকছেন

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সাত ধাপে টানা দেড় মাস ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় ভোট গণনা পর্ব। এতে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ৩৩ আসনে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে পশ্চিমবঙ্গে মোদির বিজেপি ৪২ আসনের মধ্যে ৯টিতে এগিয়ে রয়েছে, যা তাদের গতবারের পাওয়া ১৮ আসনের অর্ধেক।

যদিও এখন পর্যন্ত কোনো ফল ঘোষণা করা হয়নি। তবে এক-তৃতীয়াংশ গণনা শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ইতোমধ্যেই কলকাতার বিভিন্ন স্থানে বিজয় উৎসব শুরু করেছেন। তারা রাস্তায় না বেরোলেও রাজ্যের জেলাগুলোয় তৃণমূলের রং সবুজ আবির পরস্পরকে মাখিয়ে এবং স্লোগান দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় এবারের লোকসভা নির্বাচন। সাত ধাপে ভোট শেষ হয় গত ১ জুন।